সাকিব-তামিমদের ঈদ আনন্দ জিম্বাবুয়েতে
০৪:০২ পিএম | ২১ জুলাই, ২০২১
<p>জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর আনন্দে ভেসে ঈদ উদযাপন করছে বাংলাদেশ জ
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর আনন্দে ভেসে ঈদ উদযাপন করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
পরিবার-পরিজন ছাড়া সুদূর জিম্বাবুয়ের হারারেতে
অন্যরকম এক ঈদ কাটছে সাকিব-তামিমদের।
এরইমধ্যে জয় উৎসবের গান ফেসবুকে ছেড়েছেন তারা।
তারা এখন রয়েছেন আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে। একসঙ্গে বায়োবাবলে কাটছে ক্রিকেটারদের সময়। আর আন্তর্জালে জানাচ্ছেন কেমন কাটছে এবারের ঈদ। সঙ্গে ভক্তদের শুভেচ্ছাও জানাচ্ছেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা।
ওয়ানডে সিরিজের সেরা ক্রিকেটার সাকিব। ফর্মে ফেরা এই ক্রিকেটার তার ভেরিফায়েড ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, ‘পবিত্র এই ঈদ প্রিয়জনদের সঙ্গে আমাদের জীবনেও বয়ে আনুক প্রশান্তি ও সুস্থতা। আসুন প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলি ও সবাই উপভোগ করি একটি সুস্থ ও সুন্দর ঈদ। আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা।