© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাল থে‌কে লকডাউন

শেয়ার করুন:
কাল থে‌কে লকডাউন
মোজো ডেস্ক
০৭:২৯ এএম | ২২ জুলাই, ২০২১

<p>মন্ত্রিপরিষদ বিভাগের আগের প্রজ্ঞাপন কাল শুক্রবার সকাল ৬টা থেকে ৫ আগস্ট রা...

মন্ত্রিপরিষদ বিভাগের আগের প্রজ্ঞাপন কাল শুক্রবার সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন কার্যকর থাকবে।

লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে। গত ১৩ জুলাই এক প্রজ্ঞাপনে ১৪ দিনের লকডাউন ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের ঘোষণা অনুযায়ী, কাল শুক্রবার থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ চলবে। এই বিধিনিষেধ হবে ‘সবচেয়ে কঠোরতম বিধিনিষেধ’ হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া লকডাউনের মধ্যে সব ধরনের গণপরিবহন, সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট, শপিংমল বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কারও ঘরের বাইরে বের হওয়া মানা।

ঈদের পর মানুষের কর্মস্থলে ফেরার সুবিধায় লকডাউন পেছাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছাড়ালেও তা ঠিক নয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। করোনা মহামারির মধ্যে লকডাউন ঘোষণা ও তা বাস্তবায়নের দায়িত্বে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।


এই বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম বলেন, লকডাউন নিয়ে আগে যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তই আছে। লকডাউন নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি।

মন্তব্য করুন