পরিণমনির জামিন হবে আজ ?
০৮:৩১ এএম | ১৮ আগস্ট, ২০২১
কারাগারে থাকা নায়িকা পরীমনির জামিন শুনানি জন্য আজ বুধবার দিন ধার্য রয়েছে।
ঢাকা মহানগর হাকিম আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হবে। এদিন পরীমনি জামিন পাবেন বলে আশা করছেন তার আইনজীবী মো. মজিবুর রহমান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় পরিমনি কাশিমপুর কারাগারে বন্দি।
পরীমনির আইনজীবী মো. মজিবুর রহমান বলেন, ‘পরীমনির মাদক মামলার জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন আদালত। এ মামলায় পরীমনি জামিন পাওয়ার হকদার। আশা করছি, পরীমনি জামিন পাবেন।’