© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টিকটকার অপু ভাই এখন ওয়েব সিরিজে

শেয়ার করুন:
টিকটকার অপু ভাই এখন ওয়েব সিরিজে
মোজো ডেস্ক
১১:১২ পিএম | ২১ আগস্ট, ২০২১

টিকটকের জনপ্রিয় অপু ভাই এখন মাতাবেন ওয়েব সিরিজ। অনন্য মামুন তাকে নিয়ে নির্মাণ ওটিটি প্লাটফর্মে নতুন সিরিজ আনছেন।

আর এজন্য নিজেকে আমূল বদলে নিয়েছেন সাধারণ এক নরসুন্দর থেকে সোশ্যাল মিডিয়ার তারকা বনে যাওয়া অপু ভাই।

কাজ করতে যাচ্ছেন দেশের তরুণ জনপ্রিয় নির্মাতা অনন্য মামুনের পরিচালনায়। মামুনের এক ওয়েব সিরিজে চূড়ান্ত হয়েছেন অপু ভাই৷


এর নাম সিনিয়র ভার্সেস জুনিয়র। পরিচালক বলেন, ‘ভিন্ন আঙ্গিকে ভাবনার একটি গল্প নিয়ে সিরিজটি নির্মাণ করতে যাচ্ছি। সবকিছু অনুকূলে থাকলে আগামী সেপ্টেম্বরের ২০ তারিখ শুটিং শুরু করবো।’


অনন্য মামুন আরও বলেন, ‘কে কীভাবে নেবেন আমি জানি না। তবে মানুষের চেষ্টাকে আমি সম্মান করি। যার চেষ্টা আছে আমি তাকে সাহায্য করি।’ সিনিয়র vs জুনিয়র ওয়ের সিরিজে আমি সবার সামনে নতুন অপু ভাইকে নিয়ে আসতে চলেছি। তার চরিত্রের নাম আলিয়ান।

মন্তব্য করুন