© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় সংগীত বিকৃত করে টিকটক ভিডিও ,আটক ৫

শেয়ার করুন:
জাতীয় সংগীত বিকৃত  করে টিকটক ভিডিও ,আটক ৫

জাতীয় সংগীত বিকৃত করে টিকটক ভিডিও, আটক ৫

মোজো ডেস্ক
০২:২২ পিএম | ২৪ আগস্ট, ২০২১
বগুড়ায় জুতা পায়ে শহীদ মিনারে উঠে ও জাতীয় সংগীতকে অবমাননা করে টিকটক ভিডিও তৈরির অভিযোগে সোমবার রাতে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। 

বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) সোহেল রানা মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। আটক শিক্ষার্থীরা হলো- মিশকাত হোসেন, নূর-ই-ইসলাম আলিফ, মেহেদী হাসান অন্তর, আলিফ আহমেদ সুজন ও আরিফ আলী।

আটকরা সবাই দশম শ্রেণি থেকে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। বয়স ১৮ থেকে ২২ বছর , দুপুরে সদর থানার এসআই জাকির আল আহসান এ তথ্য জানান 

এসআই জাকির আল আহসান জানান, বিভিন্ন স্কুল ও কলেজের পাঁচ শিক্ষার্থী জুতা পায়ে শহীদ মিনারে উঠে এবং সেখানে জাতীয় সংগীত বিকৃত ও অবমাননা করে টিকটক ভিডিও তৈরি করে। পুলিশ সদর দফতরের নির্দেশে তাদের আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে

মন্তব্য করুন