পরীমণি-সাকলায়েনের ভাইরাল ভিডিও অপসারণ করতে রিট
পরীমণি-সাকলায়েনের ভাইরাল ভিডিও অপসারণ করতে রিট
০২:৩৬ পিএম | ২৫ আগস্ট, ২০২১
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি ও পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও সব প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে ওই ঘটনা নিয়ে করা সব প্রতিবেদনও সরানোর নির্দেশনা চাওয়া হয়।
আজ বুধবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাসমিয়া নুহাইয়া আহমেদ এ রিট দায়ের করেন।রিটে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব ধরনের অনলাইন থেকে চরিত্রহরণ করে কারও ব্যক্তিগত আপত্তিজনক ছবি বা ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।