© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নায়িকা পরিমনি জামিনের জন্য হাইকোর্টে

শেয়ার করুন:
নায়িকা পরিমনি জামিনের জন্য হাইকোর্টে
মোজো ডেস্ক
১০:১৭ পিএম | ২৫ আগস্ট, ২০২১
নায়িকা পরিমনি জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছেন।

বুধবার সকালে আবেদনের বিষয়ে অনুমতি নেওয়া হয়। পরে সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন পরীমনির আইনজীবী মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষকে আবেদনের কপিও দেওয়া হয়েছে।

আদালতসংশ্লিষ্ট ও আইনজীবী সূত্রের তথ্যমতে, ২২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ ওই মামলায় পরীমনির জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন রাখেন। এ আদেশের বৈধতা নিয়ে আজ বুধবার আবেদনটি করা হয়। এতে বিলম্বে জামিন আবেদন শুনানি দিন রাখার যৌক্তিকতা নিয়ে বলা হয়েছে। পরীমনির জামিনের আরজিও রয়েছে এ আবেদনে।

মন্তব্য করুন