নায়িকা নুসরাতের ঘরে এলো পুত্রসন্তান
০৩:৪২ পিএম | ২৬ আগস্ট, ২০২১
পুত্রসন্তানের জন্ম দিলেন পশ্চিবঙ্গের চিত্রনায়িকা ও সাংসদ নুসরাত জাহান। বৃহস্পতিবার দুপুরে কলকাতার পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।
কলকাতার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের তথ্যমতে, নুসরাত জাহান ও নবজাতক উভয়েই সুস্থ আছেন। হাসপাতালে নুসরাতের পাশে ছিলেন অভিনেতা যশ।