‘স্পাইডারম্যান’ সিরিজে এবার বাংলাদেশী তরুণ
০৪:১৭ পিএম | ২৬ আগস্ট, ২০২১
জনপ্রিয় ‘স্পাইডারম্যান’ সিরিজে এবার যুক্ত হলো বাংলাদেশী যুবকের নাম। স্পাইডারম্যান সিরিজের নতুন সিনেমা ‘নো ওয়ে হোম’-এর সিকুয়েলে কাজ করেছেন বাংলাদেশের তরুণ ওয়াহিদ ইবনে রেজা।
বিষয়টি জানাজানি হওয়ার পর বাংলাদেশে ‘স্পাইডারম্যান’ সিরিজের ভক্তদের মধ্যে নতুন এক আকর্ষণ তৈরি হয়েছে। সবাই উন্মুখ হয়ে আছে সিনেমাটির মুক্তির অপেক্ষায়।
চলতি বছরের ১৭ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।
হলিউডের বিশাল বাজেটের ‘নো ওয়ে হোম’ সিনেমায় ডিজিটাল প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে ওয়াহিদ ইবনে রেজা গণমাধ্যমকে বলেছেন, সিনেমাটির নেপথ্যে কাজ করা সত্যিই গৌরবের। আমি উচ্ছ¡সিত। ছোটবেলা থেকেই ‘স্পাইডারম্যান’র সব কিছুই আমাকে খুব টানতো। এখন কালজয়ী এই সিরিজের একটি সিনেমায় কাজ করতে পেরে আমি ধন্য।