© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘নেটওয়ার্কের বাইরে’র অভিনেতারা সড়ক দুর্ঘটনায় আহত

শেয়ার করুন:
‘নেটওয়ার্কের বাইরে’র অভিনেতারা সড়ক দুর্ঘটনায় আহত

‘নেটওয়ার্কের বাইরে’র অভিনেতারা সড়ক দুর্ঘটনায় আহত

মোজো ডেস্ক
১২:০৫ পিএম | ২৭ আগস্ট, ২০২১
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে দুর্ঘটনাটির শিকার হন এই তারকারা। সম্প্রতি ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব সিনেমায় অভিনয় করে রাজ, তুষি ও বাসার বেশ আলোচিত হয়েছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘ঘটনার পর সঙ্গে সঙ্গে আমাদের উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। ভাগ্যক্রমে আমরা বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি। ’

তিনি জানান, তাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা আহত হন।
ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'বৃহস্পতিবার আনুমানিক রাত ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচ জনকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন। প্রফেসর রেজাউল করিম এর তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে। '

মন্তব্য করুন