© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাংবাদিকতা শুরু করলেন চিত্রনায়িকা মৌসুমী

শেয়ার করুন:
সাংবাদিকতা শুরু করলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক
০৪:৫৮ পিএম | ২৮ আগস্ট, ২০২১
সপ্তাহিক ম্যাগাজিন ‘ভিশন ২০২১’-এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে সাংবাদিকতা পেশায় নাম লেখালেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। মঙ্গলবার ম্যাগাজিনটির সম্পাদক ও প্রকাশক মো. জসিম উদ্দিন মৌসুমীর হাতে নিয়োগপত্র তুলে দেন।
এসময় মৌসুমী বলেন, সাংবাদিকতা আমার বহুদিনের স্বপ্ন। নিষ্ঠার সঙ্গে এই কাজ করে যেতে চাই। এদিকে মৌসুমীর নতুন পথচলায় শুভেচ্ছা জানিয়েছেন তার স্বামী নায়ক ওমর সানী।

মন্তব্য করুন