© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনেতা সিদ্ধার্থ শুক্লা মারা গেছেন

শেয়ার করুন:
অভিনেতা সিদ্ধার্থ শুক্লা মারা গেছেন

অভিনেতা সিদ্ধার্থ শুক্লা মারা গেছেন

মোজো ডেস্ক
০১:৩৮ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২১
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০। বৃহস্পতিবার মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিগ বস জয়ী সিদ্ধার্থ। জানা গেছে, বুধবার রাতে ওষুধ খেয়ে ঘুমতে যান সিদ্ধার্থ। রাতেই ঘুমের মধ্যে অভিনেতা হৃদরোগ আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন চিকিৎসকরা।

১৯৮০ সালের ১২ ডিসেম্বর মুম্বইয়ে জন্মগ্রহণ করেন।মুম্বইয়ের জেভিয়ার্স স্কুল থেকে পড়াশোনা শেষ করে ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে কেরিয়ার শুরু করেন সিদ্ধার্থ। তবে অভিনেতা হওয়ার ইচ্ছেটা ছিল প্রথম থেকেই। সুপুরুষ হওয়ার জন্য কিশোর বয়স থেকেই মডেলিংও করেছেন। আর সেই সূত্রেই টেলি ধারাবাহিকে আসা।

মন্তব্য করুন