© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্যান্সারের কাছে হেরে গেলেন জনপ্রিয় গায়িকা সারাহ হার্ডিং

শেয়ার করুন:
ক্যান্সারের কাছে হেরে গেলেন জনপ্রিয় গায়িকা সারাহ হার্ডিং
বিনোদন ডেস্ক
০৪:১০ পিএম | ০৭ সেপ্টেম্বর, ২০২১
দীর্ঘদিন ক্যান্সারে ভুগে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ব্রিটিশ গায়িকা সারাহ হার্ডিং। ৩৯ বছর বয়সের এই গায়িকা স্তন ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ৫ সেপ্টেম্বর সারাহ হার্ডিং মারা যান বলে টুইটার পোস্টে জানিয়েছেন তার মা।

এর আগে আগস্টে সারাহ জানিয়েছিলেন, তিনি স্তন ক্যান্সারের সঙ্গে লড়ছেন। ক্যান্সার তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। তিনি হয়তো আর বাঁচবেন না।

মন্তব্য করুন