© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যস্ততম সময় পার করছেন অভিনেত্রী সূচনা শিকদার

শেয়ার করুন:
ব্যস্ততম সময় পার করছেন অভিনেত্রী সূচনা শিকদার
মোজো ডেস্ক
১২:০২ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২১
বাংলা নাটকের দর্শকদের কাছে পরিচিত ও প্রিয়মুখ সূচনা শিকদার। বর্তমান সময়ে একজন ব্যস্ততম অভিনেত্রী। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি ইতিমধ্যেই দর্শকের কাছে নিজেকে একজন বহুমুখী অভিনেত্রী হিসেবে পরিচিত করেছেন। খুব অল্প সময়ে নিজের অভিনয়শৈলীর মাধ্যমে মিডিয়া তে শক্ত অবস্থান তৈরি করেন। দিন দিন অভিনয়ে তার ব্যস্ততা বেড়েই চলেছে। করোনার পরে কাজে ফিরে ব্যস্ততম সময় পার করছেন।

বছর ৭ আগে কঁচি খন্দকারে বিপরিতে একটি নাটকে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় সূচনা শিকদারের। তারপর একটু একটু করে শুরু হয় তার পথচলা। এরপর পিছনে ফিরে তাকাতে হয়নি আর। একের পর এক অভিনয় করেছেন একক, শর্ট ফিল্ম, ধারাবাহিক সহ দেড় শতাধিক নাটকে।

সূচনা শিকদার অভিনীত উল্লেখযোগ্য নাটক সমূহ: সেন্টিমেন্টাল সেলিম, সিনেমা হল, ভ্যাগাবন্ড, ঘামবাবু, জরুরি বিবাহ, বাজিমাত, বউ বিরোধ ইত্যাদি। অল্প সময়ে ক্যারিয়রে অনেক গুনী, মেধাবী ও জনপ্রিয় পরিচালকদের কাজ করেছেন তিনি।

মন্তব্য করুন