© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

শেয়ার করুন:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত
own-reporter-cumilla
১১:৪৬ এএম | ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় দলিলুর রহমান দুলাল(২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার ভোর ৪টায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত দলিলুর রহমান কুমিল্লা সদর উপজেলার ধনুয়াখলা গ্রামের রমিজ মিয়ার পুত্র। নিহতের খবর নিশ্চিত করেছেন স্থানীয় কালির বাজার ইউনিয়ন পরিষদের সদস্য তাজুল ইসলাম।

নিহতের পরিবারের বরাত দিয়ে তাজুল ইসলাম জানান, নিহত দলিলুর রহমান দুলাল সৌদি আরবে একটি দোকানে কাজ করতেন। কাজের শেষে ভোর ৪ টার দিকে মোটরসাইকেলে চড়ে বাসায় ফিরছিলেন দুলাল। এমন সময় তার মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হলে দুলাল ঘটনাস্থলে নিহত হন।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন