© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইসিসির মাসসেরার তালিকায় নাসুম

শেয়ার করুন:
আইসিসির মাসসেরার তালিকায় নাসুম
মোজো ডেস্ক
০৫:৩৯ পিএম | ০৬ অক্টোবর, ২০২১
আইসিসির প্রকাশিত সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের তালিকায় মনোনীত হয়েছেন নাসুম আহমেদ।

আইসিসির প্রকাশিত তালিকায় ছেলেদের বিভাগে তিনজনের একজন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বাকি দুজন নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে এবং যুক্তরাস্ট্রের হার্ড হিটার ব্যাটসম্যান জাসকারান মালহোত্রা।

আইসিসির মাস সেরা ক্রিকেটারদের তালিকায় এর আগে বাংলাদেশের দুজন ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম মনোনয়ন পেয়েছেন।দুজনই পরে জিতেছেন সেরা ক্রিকেটারের পুরস্কারও।

এ বছরের জুলাইয়ে সাকিব মাস সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন। এরপর মে মাসে মুশফিকও মাস সেরা ক্রিকেটার হন। দর্শকদের ভোটের মাধ্যমে মাসের সেরা ক্রিকেটার প্রকাশ করা হয়।

মন্তব্য করুন