© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাত ৮ টায় মুখোমুখি বাংলাদেশ-ওমান

শেয়ার করুন:
রাত ৮ টায় মুখোমুখি বাংলাদেশ-ওমান
মোজো ডেস্ক
০১:৫৪ পিএম | ০৮ অক্টোবর, ২০২১

<div>আজ (৮ অক্টোবর) বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ওমান 'এ' দলের মুখোমুখি হবে ব

আজ (৮ অক্টোবর) বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ওমান 'এ' দলের মুখোমুখি হবে বাংলাদেশ। অনানুষ্ঠানিক এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। 

ম্যাচটি সরাসরি দেখা যাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টসে।

ম্যাচটি খেলে ৯ বা ১০ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবে টাইগাররা। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১২ ও ১৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে আরো দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদুল্লাহর দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১৭ অক্টোবর থেকে। উদ্বোধনী দিনেই নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তার আগে নিজেদের ঝালাই করে নিতে টাইগারদের এই অনানুষ্ঠানিক-আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ।

মন্তব্য করুন