নায়িকা পরীমণির জামিন বহাল
০২:৪৮ পিএম | ১০ অক্টোবর, ২০২১
রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জামিন বহাল রেখেছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে পরীমণির আইনজীবী জামিন বহালের আবেদন করেন।
শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন বহাল রাখেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী বলেন, আমরা জামিনের স্থায়ী পিটিশন চেয়ে শুনানি করি। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করছে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।
এর আগে রোববার দুপুর ১টা ৩৮ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি হাজির হন। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে হাজিরা দেন।