© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হার দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ

শেয়ার করুন:
হার দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ
মোজো ডেস্ক
১২:০২ এএম | ১৮ অক্টোবর, ২০২১

<div>যেন বাংলাদেশ দল স্কটল্যান্ড এর কোচের কথাই রাখলেন। দুই দিন আগেই স্কটল্যান

যেন বাংলাদেশ দল স্কটল্যান্ড এর কোচের কথাই রাখলেন। দুই দিন আগেই স্কটল্যান্ডের কোচ হুশিয়ারি দিয়ে বলেছিলেন, তারা বাংলাদেশকে পাপুয়া নিউগিনি কিংবা ওমানের কাতারেই রাখে। নিজেদের সেরাটা খেললে বাংলাদেশকে তারা হারাবেই। ম্যাচ শেষে তাদের কথাগুলোই সত্য হলো।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে শুভসূচনা করল তারা।

স্কটিশদের দেওয়া ১৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ করতে পেরেছে মাত্র ১৩৪ রান। ব্যাটিং বিপর্যয়ে ৬ রানে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়েছিল স্কটল্যান্ড। ৫৬ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে ৫১ রানের জুটি গড়েন ক্রিস গ্রিভস ও মার্ক ওয়াট।

বাংলাদেশের পক্ষে স্পিনার মেহেদি হাসান ৪ ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। এছাড়া সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান নিয়েছেন ২টি করে উইকেট।

মন্তব্য করুন