© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপ খেলার স্বপ্ন ভাঙল অস্ট্রেলিয়ান ডিফেন্ডার লুইস মিলারের

শেয়ার করুন:
বিশ্বকাপ খেলার স্বপ্ন ভাঙল অস্ট্রেলিয়ান ডিফেন্ডার লুইস মিলারের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০২ এএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
বিশ্বকাপ মাঠে গড়াতে এখনও প্রায় চার মাসের মতো বাকি। কিন্তু বৈশ্বিক আসরে খেলার স্বপ্ন এখনই ভেঙে গেল অস্ট্রেলিয়ান ডিফেন্ডার লুইস মিলারের। অ্যাকিলিসের চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন তিনি।

২০২৩ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলে অভিষিক্ত মিলার প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার আশায় ছিলেন। কিন্তু সবকিছু ভেস্তে গেল ইংলিশ ক্লাব ব্ল্যাকবার্নের হয়ে খেলার সময়।

ইংলিশ ফুটবলের দ্বিতীয় সেরা লিগ চ্যাম্পিয়নশিপে গত রোববার কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ব্ল্যাকবার্নের ৩-১ গোলে জয়ের ম্যাচে চোট পান মিলার। এরপর মঙ্গলবার তার ছিটকে পড়ার কথা জানায় ফুটবল অস্ট্রেলিয়া।



ইতোমধ্যে তার অস্ত্রোপচার করাও হয়ে গেছে। তাকে প্রায় ৯ মাস মাঠের বাইরে থাকতে হবে। বিশ্বকাপের বাছাইপর্ব উতরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ২৫ বছর বয়সী মিলার, দুটি গোলও করেছিলেন এই রাইট-ব্যাক।

বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে যাওয়ায় খুবই হতাশ মিলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কষ্টের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। “বলার ভাষা নেই। আমরা নিষ্ঠুর দুনিয়ায় বাস করি।”
“বিশ্বাস রাখতে পারেন, আমি আগের চেয়ে আরও ভালো হয়ে ফিরব, কথা দিচ্ছি।”

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ৪৮ দলের বিশ্বকাপ। ‘ডি’ গ্রুপে অস্ট্রেলিয়ার তিন প্রতিপক্ষ যুক্তরাষ্ট, প্যারাগুয়ে ও উয়েফা প্লে-অফ পেরিয়ে আসা একটি দল।

এসএস/টিএ

মন্তব্য করুন