© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজও জামিন মেলেনি আরিয়ানের

শেয়ার করুন:
আজও জামিন মেলেনি আরিয়ানের
মোজো ডেস্ক
০৫:১০ পিএম | ২০ অক্টোবর, ২০২১
আজও জামিন মেলেনি আরিয়ানের। শুধু আরিয়ান নয়, বুধবার আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদন খারিজ করে মুম্বাইয়ের আদালত।

গত ৩ অক্টোবর মাদক মামলায় গ্রেপ্তার করা হয় আরিয়ান খানসহ আরও সাতজনকে। ইতিমধ্যেই ১৮ দিন জেলে কাটিয়েছেন আরিয়ান। বর্তমানে আর্থার রোডের জেলে রাখা হয়েছে তাঁকে। বুধবার অরিয়ানের জামিনের আবেদন করেছিলেন আইনজীবী অমিত দেশাই।

মাদককাণ্ডে গ্রেপ্তার বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ষষ্ঠবারের মতো জামিন আবেদন করেন। আজ বুধবার (২০ অক্টোবর) মাদক মামলায় মুম্বাই সেশন কোর্টে জামিনের আবেদন করেন আরিয়ানের আইনজীবী অমিত দেশাই।

জানা যায়, আজ আরিয়ান খানের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আদালতের কাছে আরও সময় প্রার্থনা করে।

তাকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানায় লেখা রয়েছে- ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা পাওয়া গেছে।

মন্তব্য করুন