চলন্ত বাস থেকে ফেলে দিয়ে শিশু হত্যার অভিযোগ
০১:১১ পিএম | ০৯ নভেম্বর, ২০২১
<div>রাজধানীর প্রগতি সরণি মোড়ে চলন্ত তুরাগ বাস থেকে ফেলে দিয়ে শিশুকে হত্যার অ...
রাজধানীর প্রগতি সরণি মোড়ে চলন্ত তুরাগ বাস থেকে ফেলে দিয়ে শিশুকে হত্যার অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় সে সময় বাসে চালক এবং হেলপার ছাড়া আর কেউ ছিলনা।
নিহত শিশুটির বয়স আনুমানিক ১০ বছর।ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিশুটিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড এখনো জানা যায়নি, তবে তা জানার জন্য তদন্ত চলছে। এবং এখনও শিশুটির পরিচয় মেলেনি।