নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে বৈঠকে আ.লীগের নেতারা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে আলোচনায় বসেছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতারা।

দলটির ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বে থাকা জাহাঙ্গীর কবীর নানকের নেতৃত্বে আলোচনায় বসেছেন তারা। আলোচনায় অংশ নিচ্ছেন জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। 

তাদের সাথে আছেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভী। নির্বাচনে দলটির মনোনয়ন চান আরও তিন নেতা। আর এরই মধ্যে আইভীর কয়েকটি নির্বাচনি সভায় অনুপস্থিত ছিলো আওয়ামী লীগের একাংশ। তাই নির্বাচন সামনে রেখেই কেন্দ্রের তত্ত্বাবধানে এই আলোচনা হচ্ছে।  

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ই জানুয়ারি। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে চারজন দলীয় ফরম সংগ্রহ করেছিলেন।

তারা হলেন- বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। 

তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র পদে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী।

এবার ২৯ নভেম্বর থেকে সিটি নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের কাছে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। তবে এবার আর তৃণমূল থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম চাওয়া হয়নি। দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড সরাসরি বর্তমান মেয়র আইভীকেই দলীয় প্রার্থী হিসেবে বেছে নিয়েছে।

আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগে এখনো শামীম ওসমানের প্রভাব বেশি। কিন্তু মেয়র পদে আইভীই দলের ভাবনায় ছিল। তৃণমূল থেকে নাম চাওয়া হলে এই নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, এ কারণেই এবার নাম চাওয়া হয়নি।

দলীয় অন্য নেতারা বলছেন, নারায়ণগঞ্জে দলের বিভিন্ন কমিটিতে শামীম ওসমানের প্রভাব বেশি হলেও আইভি নারায়ণগঞ্জের রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য রক্ষা করছে। এ জন্যই দল আইভীকে নির্দ্বিধায় বেছে নিয়েছে। এ ছাড়া জনপ্রিয়তার দিক থেকেও আইভী সবার চেয়ে এগিয়ে। 

Share this news on:

সর্বশেষ

img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026