© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'গুজবে কান নয়' -আবেদন লতা মঙ্গেশকর পরিবারের

শেয়ার করুন:
'গুজবে কান নয়' -আবেদন লতা মঙ্গেশকর পরিবারের
মোজো ডেস্ক
০৩:০০ পিএম | ২৩ জানুয়ারি, ২০২২

করোনায় আক্রান্ত হয়ে দুসপ্তাহ আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবদন্তী প্রবাদপ্রতিম শিল্পী লতা মঙ্গেশকরের। খবর সামনে আসার পর থেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে চলেছে ভক্তমহল।
শরীরে রয়েছে বার্ধক্য জনিত সমস্যা, তার ওপর আবার করোনা, কয়েকদিন আগেই তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে। প্রতিটা মুহূর্তে এই কিংবদন্তীর শরীরস্বাস্থ্যের যাবতীয় খবর ছড়িয়ে পড়ছে নেট দুনিয়ায়। এবার তা নিয়ে মুখ খুললেন তার পরিবার। লতা মঙ্গেশকরের পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, কোনও রকমের গুজবে যেন কেও কান না দেয়। লতা মঙ্গেশকর এখনও আছেন আইসিইউ-তেই,চলছে তার চিকিৎসা। তবে গত শনিবার সামনে খবর আসে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, অবস্থা এখন অনেকটা স্থিতিশীল।

মন্তব্য করুন