ভালোবাসা দিবসে মতিউর মুন্না'র 'জীবন সংসার'
১১:০৫ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২২
আসছে ১৪ই ফেব্রুয়ারিতে নাট্যনির্মাতা মতিউর মুন্না'র রচনা ও পরিচালনায় একক নাটক "জীবন সংসার" মুক্তি পেতে যাচ্ছে, শুধু মাত্র মাদারল্যান্ড মাল্টিমিডিয়া'র ইউটিউব চ্যানেলে।
নাটকটিতে সানজিদা নামের একটি মেয়ে ভালোবাসার সম্পর্কের টানে প্রেমিকের হাত ধরে বাবা-মা'কে ছেড়ে চলে আসে, বিয়ে করে পিন্টু নামের তার ভালোবাসার মানুষকে।
স্বামীর সংসারে যখন অশান্তি নেমে আসে তখন ধনী পরিবারের স্টাইলিশ মেয়ে সানজিদা জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠে। এদিকে স্বামী ইচ্ছে থাকা স্বত্বেও টাকা পয়সার অভাবে কোন চাকরি বা ব্যাবসা বানিজ্য করতে পারছে না, অসংখ্য আত্বীয়-স্বজন থাকতেও তাকে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় না তারপর শুরু হয় তাদের সংসারে অভাব অনটনের এক অনাকাঙ্ক্ষিত যত নাটকীয় ঘটনা।
জীবন সংসার একটি পূর্ণাঙ্গ নাটক রচনা ও পরিচালনা- মতিউর মুন্না। প্রধান সহকারী পরিচালনায় ছিলেন জাহিদুল ইসলাম জাহিদ,সহকারী পরিচালনা ও ক্যামেরায় ছিলেন মনির হোসেন জীবন।
ঢাকার অদূরে আশিয়ান সিটির জামুনে শুটিং শেষ হয়, আর এতে অভিনয় করেন পিন্টু, সানজিদা, রিংকু, আব্দুল মালেক, সুজন শাহরিয়ার, মঞ্জু খান, আব্দুর রহমান, মমিন ভূইয়া, জাহিদ কাঞ্চন, শিপন শেখ, এইসএম মনির, জাহাঙ্গীর খান, সবুজ নেপালী ও হিরা আহমেদ রতন সহ মাদারল্যান্ড মাল্টিমিডিয়া টিমের বেশ কিছু অভিনয় শিল্পী।
নাট্যনির্মাতা মতিউর মুন্না জানান- আমি এখন নাট্যনির্মানে প্রচুর ব্যস্ত সময় পার করছি, পেইজ কন্টেন্ট মেকিং রেগুলারতো চলছেই এবং হাতে মোট ৮টি নাটকের কাজ রয়েছে যা থেকে এই "জীবন সংসার" নাটকটি নির্মাণ শেষ করেছি, বাকি নাটকগুলো নির্মাণ প্রস্তুতি চলছে, তবে এই "জীবন সংসার" নাটক থেকে অনেক কিছু শিখার উপাদান রয়েছে, যা সমাজে জীবন যাপন করতে গেলে অতিব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নাটকটি সবাইকে দেখার জন্য ও তিনি আহবান জানান। এই নাটকের সকল কর্মকাণ্ডের সাথে জড়িত সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা জানান।
বিগত দিনে মতিউর মুন্না'র পরিচালনায় বেশ কিছু নাটক, শর্টমুভি, টেলিফিল্ম দর্শক প্রিয় হয়েছে, তারমধ্যে আরিয়ানের ঈদ, সূর্যকণ্যা, অপূর্ণ চাঁদ, কান্ট্রিলক, তামিল হিরো, সুরসুরি সামাদ, টেরোরিস্ট লাভ, মুখোশধারী শয়তান, মা-বাবা ভাগ, ক্রিমিনাল vs সিআইডি, টিনেজার, ডাকাত পরিবার অন্যতম।