© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরীমনির মামলা স্থগিতের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

শেয়ার করুন:
পরীমনির মামলা স্থগিতের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
মোজো ডেস্ক
১১:৫৭ এএম | ০৪ মার্চ, ২০২২
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলার কার্যক্রম স্থগিতের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শুক্রবার সকালে সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করছেন।

মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিতের আদেশ দেয় হাইকোর্ট। এরপর সে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করল রাষ্ট্রপক্ষ। 

গেল, মঙ্গলবার এ মামলার কার্যক্রম তিন মাসের স্থগিত করে হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি কেনো বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ।

গত ৫ই জানুয়ারি এ মামলায় পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

মন্তব্য করুন