© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউক্রেনে রুশ হামলা থামানোর আশা এরদোয়ানের

শেয়ার করুন:
ইউক্রেনে রুশ হামলা থামানোর আশা এরদোয়ানের
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৩৮ পিএম | ০৯ মার্চ, ২০২২
আগামীকাল বৃহস্পতিবার (১০ মার্চ) বৈঠকে মিলিত হবেন রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মূলত তুরস্কের মধ্যস্থতায় এই বৈঠক। দুই সপ্তাহ আগে ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু হওয়ার পর এই প্রথম বৈঠকে বসছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। বিবিসির খবরে এসব তথ্য উঠে এসছে ।

তুর্কি প্রেসিডেন্ট রেচেপে তায়েপ এরদোয়ান বলেছেন, 'তিনি আশা করেন আন্তালিয়ার দক্ষিণ রিসোর্টে এই বৈঠক ‘স্থায়ী যুদ্ধবিরতির দরজা খুলে দেবে’।

যদিও এটি স্পষ্ট নয় যে এই আলোচনায় কী অগ্রগতি হতে পারে। কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন , 'তিনি আলোচনা বা সামরিক পদক্ষেপের মাধ্যমে তার লক্ষ্য অর্জন করবেন।'

তুরস্ক ন্যাটোর সদস্য হলেও দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান রুশ আক্রমণের বিষয়ে পশ্চিমা দেশগুলোর থেকে ভিন্ন অবস্থান তৈরি করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, 'ইউক্রেনীয়দের সঙ্গে যা ঘটছে তা মেনে নিতে পারছে না তুরস্ক। আর পশ্চিমাদের নিষেধাজ্ঞা ‘রাশিয়ার জনগণ, সাহিত্য, শিক্ষার্থী এবং শিল্পীদের বিরুদ্ধে ডাইনি খোঁজায় পরিণত হয়েছে’ বলেও মন্তব্য করেছেন এরদোয়ান।

মন্তব্য করুন