বাংলাদেশের ব্যাংক খাতে ঝুঁকি বেড়েছে: আইএমএফ

করোনার আগে থেকেই বাংলাদেশের ব্যাংক খাত দুর্বল ছিল। এখন এই খাতে ঝুঁকি আরও বেড়েছে। সুশাসনের অভাব ও আইনি কাঠামোর দুর্বলতার কারণে ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত খেলাপি ঋণের হার বেড়েছে। অন্যদিকে ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত খেলাপি ঋণের হার দাঁড়ায় ৮ শতাংশের বেশি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে এটি ২০ শতাংশ। কিন্তু খেলাপি ঋণের এই পরিস্থিতি ব্যাংক খাতে বিরাজমান সমস্যার প্রকৃত চিত্র প্রকাশ করছে না।

কোভিড সংকট মোকাবিলায় আইনকানুন শিথিল করে ঋণ বিতরণের সুযোগ দেওয়া হয়েছে। এই নীতি সাময়িকভাবে সহায়ক হলেও ব্যাংক খাতে ঝুঁকি বাড়িয়েছে। এই ঝুঁকি নিরসন করতে হলে খারাপ ঋণগুলো সময়মতো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি এভাবেই বর্ণনা করেছে। আইএমএফের নির্বাহী বোর্ড বাংলাদেশ সম্পর্কে সংস্থাটির আর্টিকেল ফোর কনসাল্টিং পর্যবেক্ষণ শেষ করেছে। সম্প্রতি পুরো পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরের মতে, করোনার আগে থেকেই ব্যাংক খাতের অবস্থা খারাপ ছিল। তখনই খেলাপি ঋণ ২০-২২ শতাংশ ছিল। এখন তা আরও বেড়ে যাবে। কারণ, কোভিড সংকট মোকাবিলায় প্রণোদনার মাধ্যমে মূলত ব্যাংকের ঋণসহায়তা দেওয়া হয়েছে। গত ডিসেম্বর মাসের হিসাব অনুযায়ী, আগের তিন মাসের তুলনায় ১৫ হাজার কোটি টাকা বেড়েছে। এটি এখন আরও বাড়বে। কারণ, ঋণের বিপরীতে গ্যারান্টি নেওয়া হয়নি।

দেশের ব্যাংক খাতের ক্রমবর্ধমান ঝুঁকি নিরসনে মধ্যমেয়াদি পরিকল্পনা নেওয়ার সুপারিশ করেছে আইএমএফ। এ জন্য চার ধরনের সুপারিশ করা হয়েছে। প্রথমত, সুশাসন প্রতিষ্ঠায় সংস্কার। এর আওতায় ব্যাংকগুলোকে করপোরেট সুশাসন প্রতিষ্ঠায় মনোযোগী হতে হবে। বিশেষ করে স্বতন্ত্র পরিচালকের ভূমিকা আরও শক্তিশালী করা উচিত।

দ্বিতীয়ত, আইনি সংস্কার। এ ক্ষেত্রে খেলাপি ঋণের বিপরীতে প্রভিশনিং তথা নিরাপত্তা সঞ্চিতি, বিশেষ করে ঋণ পুনর্গঠন ও খেলাপি ঋণের বিষয়ে ব্যাসেলের মান নিশ্চিত করতে হবে।

তৃতীয়ত, তদারকির সংস্কার। কেন্দ্রীয় ব্যাংকের বিদ্যমান আইনকানুন কঠোরভাবে প্রতিপালন করা উচিত। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা জোরদার করার পাশাপাশি স্বায়ত্তশাসনেও জোর দিতে হবে। চতুর্থত, আইনি সংস্কার। ঋণগ্রহীতাদের দেরিতে ঋণ পরিশোধের প্রবণতা ঠেকাতে কঠোর হতে হবে। এ ছাড়া ঋণদাতাদের অধিকার যেমন সুরক্ষিত করতে হবে, তেমনি ঋণগ্রহীতাদের সময়মতো ঋণ পরিশোধের জন্য প্রণোদনা দেওয়ার বিষয়েও আইনি সংস্কার লাগবে।
আইএমএফ আরও বলছে, বৈদেশিক মুদ্রার মজুত থেকে শর্তসাপেক্ষে ২০০ কোটি ডলার পর্যন্ত দেশের বড় অবকাঠামো প্রকল্পে ব্যবহারের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এই ধরনের অস্থায়ী ভিত্তিতে বৈদেশিক মুদ্রার মজুত ব্যবহার করলে তা রাজস্ব খাতের শৃঙ্খলাকে বিনষ্ট করবে। এটি সরকারি খাতে দায় আরও বাড়িয়ে দেবে।

Share this news on:

সর্বশেষ

img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026
img
রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Feb 04, 2026
img
ভিয়েতনামে রেড বিকিনিতে অঙ্গনা, সাহসী লুকে নেটপাড়ায় ঝড় তুললেন অভিনেত্রী Feb 04, 2026
img
বিসিবির ৩ দলীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ Feb 04, 2026
img
'দক্ষিণী সঙ্গীতশিল্পীরা আমাদের চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিক পান’, বিরক্তি প্রকাশ আমাল মালিকের Feb 04, 2026
img
প্রচারণায় গিয়ে স্বর্ণের আংটি উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী Feb 04, 2026
img
ঝিনাইদহে জামায়াতের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
গ্র্যামি মনোনয়ন পেলেও অনুষ্ঠানে অনুপস্থিত অনুষ্কা শঙ্কর Feb 03, 2026
img
নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স Feb 03, 2026
img
পরপর ২ বার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা! Feb 03, 2026
img
'দেশু ৭' নিয়ে ফের বড় পর্দায় দেব-শুবশ্রী, নজর কাড়লেন ভক্তদের Feb 03, 2026
img
দীর্ঘ সময় পর অভিনয়ে ফিরছেন সোনম খান Feb 03, 2026
img
যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: মিন্টু Feb 03, 2026
img
এবার জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক Feb 03, 2026