© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লিবিয়ায় আটক ৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

শেয়ার করুন:
লিবিয়ায় আটক ৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন
আন্তর্জাতিক ডেস্ক
১২:৩৯ পিএম | ১০ মার্চ, ২০২২
অবশেষে লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক আরও ৭৪ জন বাংলাদেশি নাগরিককে আইওএম এর সহায়তায় দেশে ফিরিয়ে আনা জয়েছে । আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন।

আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান। 

এর আগে ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের প্রথম পর্যায়ে গত ২ মার্চ ১১৪ জনকে আইওএম এর সহযোগিতায় দেশে ফেরত আনা হয়।

মন্তব্য করুন