সাত দিনে বেড়েছে ১০টি নিত্যপণ্যের দাম

সাত দিনের ব্যবধানে সংসারের প্রয়োজনীয় ১০টি নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। পণ্যগুলো হচ্ছে মিনিকেট ও নাজিরশাইল চাল, মসুর (চিকন) ও অ্যাংকর ডাল, দেশি পেঁয়াজ, চীন থেকে আমদানি হওয়া রসুন, খোলা আটা ও প্যাকেট ময়দা, লবণ এবং ফার্মের মুরগির ডিম।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর একাধিক বাজার ও পাড়া-মহল্লার দোকানে গিয়ে এ পণ্যগুলোর দাম কেজিতে ২ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। আর ফার্মের মুরগির ডিমের দাম বেড়েছে প্রতি হালিতে ৪ টাকা।

অন্যদিকে বিভিন্ন কোম্পানির পরিবেশকেরা তেল নিয়মিত সরবরাহ করছেন না বলে জানিয়েছেন দোকানিরা। ফলে অনেক মুদিদোকানে বিক্রি বন্ধ হয়ে গেছে। খোলা সয়াবিন তেল ও পাম সুপার তেল পাওয়া গেলেও বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে।

গতকাল রাজধানীর ফার্মগেট এবং তেজগাঁও এলাকার পূর্ব রাজাবাজার, তেজকুনীপাড়া, মণিপুরিপাড়া এলাকার একাধিক বাজার ও অধিকাংশ দোকানে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করতে দেখা যায়নি।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে এক মাস আগে খোলা আটার প্রতি কেজি দাম ছিল ৩৩ থেকে ৩৬ টাকা, যা এখন ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেড়েছে ৮ দশমিক ৭০ শতাংশ। আর মোড়কজাত ময়দার কেজি ছিল ৫০ থেকে ৫৫ টাকা, যা এখন ৫২ থেকে ৬০ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ।

ফার্মের মুরগির ডিমের দামও হালিতে ৪ টাকা বেড়ে গেছে। গত সপ্তাহে ৩৬ টাকা হালি ও প্রতি ডজন ১০০ থেকে ১০৫ টাকায় বিক্রি হয়েছিল। গতকাল তা প্রতি হালি ৪০ টাকা ও প্রতি ডজন ১১৫ টাকায় বিক্রি করা হয়।

Share this news on:

সর্বশেষ

img
ঝিনাইদহে জামায়াতের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
গ্র্যামি মনোনয়ন পেলেও অনুষ্ঠানে অনুপস্থিত অনুষ্কা শঙ্কর Feb 03, 2026
img
নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স Feb 03, 2026
img
পরপর ২ বার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা! Feb 03, 2026
img
'দেশু ৭' নিয়ে ফের বড় পর্দায় দেব-শুবশ্রী, নজর কাড়লেন ভক্তদের Feb 03, 2026
img
দীর্ঘ সময় পর অভিনয়ে ফিরছেন সোনম খান Feb 03, 2026
img
যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: মিন্টু Feb 03, 2026
img
এবার জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক Feb 03, 2026
img
ঘরোয়া ক্রিকেটে ফিরেও ব্যর্থ রিজওয়ান Feb 03, 2026
img
ভোটকেন্দ্রে মোতায়েন হবে না বিএনসিসি: ইসি Feb 03, 2026
img
নওগাঁয় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১০ Feb 03, 2026
img
ধানুষের সঙ্গে বিয়ের গুঞ্জন, সম্পর্ক নিয়ে মুখ খুললেন ম্রুণাল Feb 03, 2026
img
আর ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শফিকুর রহমান: মুফতি আমির হামজা Feb 03, 2026
img
ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েই বিতর্কের মুখে কারিনা কাপুর খান! Feb 03, 2026
img
ফারহান-আধুনার বিচ্ছেদ ছিল হঠাৎ ধাক্কা: হানি ইরানি Feb 03, 2026
img
জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে : ইরানের প্রেসিডেন্ট Feb 03, 2026
img
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট Feb 03, 2026
img
রহস্যময় পোস্টে জল্পনায় সাহেব ভট্টাচার্য! Feb 03, 2026
img
অ্যাশেজ ব্যান্ডে তুর্যের এক যুগ! Feb 03, 2026
img
শাহরুখের ৩৩ লাখের টাই পিন নিয়ে নতুন আলোচনার ঝড় Feb 03, 2026