© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'মিস ওয়ার্ল্ড-২০২১' পোল্যান্ডের ক্যারোলিনা

শেয়ার করুন:
'মিস ওয়ার্ল্ড-২০২১' পোল্যান্ডের ক্যারোলিনা
মোজো ডেস্ক
১২:৪৪ পিএম | ১৭ মার্চ, ২০২২
বিশ্বের নানা দেশের সুন্দরীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতা 'মিস ওয়ার্ল্ড-২০২১'-এর বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে । ৭০তম আসরে সেরার মুকুট মাথায় পরলেন পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা।

পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় এই আসর বসে। নানা আয়োজনের মাধ্যমে মধ্য রাতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে বলা হয়েছে, 'বর্তমানে ক্যারোলিনা ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করছেন এবং তার ইচ্ছে আছে পিএইচডি করার। সাথে মডেল হিসেবেও কাজ করেন। সঙ্গে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার ইচ্ছে রয়েছে তার। সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন ক্যারোলিনা'।

এছাড়া ক্যারোলিনা ভালোবাসেন দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে, সেরকম কিছু কাজের সাথে যুক্তও আছেন সদ্য নির্বাচিত হওয়া এই বিশ্ব সুন্দরী। 

মন্তব্য করুন