© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবারও তেলের দাম ১০০ ডলার ছাড়ালো বিশ্ববাজারে

শেয়ার করুন:
আবারও তেলের দাম ১০০ ডলার ছাড়ালো বিশ্ববাজারে
আন্তর্জাতিক ডেস্ক
০৪:৫১ পিএম | ১৮ মার্চ, ২০২২
ফের বেড়েছে বিশ্ববাজারে তেলের দাম। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার হামলার পরপর তৈরি হয়েছে অস্থিতিশীল পরিস্থিতির। সরবরাহ সংকটের কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) তেলের দাম ফের ১০০ ডলার ছাড়িয়েছে।

জানা গেছে ,'তেলের দাম কমে এই সপ্তাহের শুরুতে ব্যারেল প্রতি ৯৪ ডলারে দাঁড়ায়। এখন যুক্তরাষ্ট্রের ক্রুডের দাম আট শতাংশ বেড়ে ১০২ দশমিক ৯৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ব্রেন্ট ক্রুডের দাম নয় শতাংশ বেড়ে ১০৬ দশমিক ৬৪ ডলার হয়েছে'।

জ্বালানি ব্যবসায়ীরা বলছে,'রাশিয়া ও ইউক্রেন এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। এ কারণে সব ক্ষেত্রেই হতাশা বাড়ছে। সম্প্রতি তেলের দাম কমার অন্যতম কারণ ছিল দেশ দুইটির মধ্যে যুদ্ধ বিরতির সম্ভাবনা। কিন্তু যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে রাশিয়ার তেলের সরবরাহ কমে যাবে বলে ধারণা করা হচ্ছে'।

৭ মার্চ বিশ্ববাজারে ব্রেন্টের দাম উঠেছিল ১৩৯ দশমিক ১৩ ডলার, যা গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। 

মন্তব্য করুন