© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভূমধ্যসাগরে মার্কিন রণতরি মোতায়েন

শেয়ার করুন:
ভূমধ্যসাগরে মার্কিন রণতরি মোতায়েন
আন্তর্জাতিক ডেস্ক
১০:০৭ এএম | ২৩ মার্চ, ২০২২
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আদেশ দিলে রাশিয়াকে প্রতিরোধ করা এবং ইউক্রেনে সম্ভাব্য উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো-ফ্লাই জোন) বাস্তবায়নের জন্য আগাম প্রস্তুতি শুরু হয়েছে। 

এজন্য ভূমধ্যসাগরে মার্কিন রণতরি ইউএসএস ট্রুম্যান মোতায়েন করা হচ্ছে। মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেল তোরো এই তথ্য জানিয়েছেন।

মার্কিন গণমাধ্যম পলিটিকোকে ডেল তোরো বলেছেন, ‘ভূমধ্যসাগরে এখন অসংখ্য রুশ জাহাজ এবং সাবমেরিন রয়েছে। এ কারণে তাদের প্রতিরোধ করতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সমান উপস্থিতি থাকা গুরুত্বপূর্ণ। পুতিন যে একমাত্র জিনিস বোঝেন, তা হলো শক্তি।’

বর্তমানে আইওনিয়ান সাগরে মার্কিন এ রণতরি অবস্থান করছে। এটি ইতালি ও গ্রিসের জলসীমায় রয়েছে। ভূমধ্যসাগরে মার্কিন বাহিনী ষষ্ঠ নৌবহরের অধীনে কাজ করে। এর সদর দপ্তর ইতালির নেপলসে। এর অধীনে ৪০টি জাহাজ এবং ১৭৫টি বিমান রয়েছে।

মন্তব্য করুন