© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আরও ৯ বছরের কারাদণ্ড নাভালনির

শেয়ার করুন:
আরও ৯ বছরের কারাদণ্ড নাভালনির
আন্তর্জাতিক ডেস্ক
১১:৪৬ এএম | ২৩ মার্চ, ২০২২
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও দেশটির বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনিকে আরও ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) রাশিয়ার একটি আদালত তাকে এ দণ্ড দেন। সম্পত্তি চুরির বিষয়ে জালিয়াতি এবং আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে এ দন্ড দেয় দেশটির আদালত  

আগামী দেড় বছর পর তার কারাবাসের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নতুন সাজায় তাকে অতিরিক্ত আরও আট বছর কারাগারে থাকতে হবে। ফলে শিগগির মুক্তি মিলছে না এ রুশ রাজনীতিকের। ইউক্রেনে চলমান রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ ২৭ দিনের মাথায় নাভালনিকে এ দণ্ড দেওয়া হলো। 

২০১৪ সালের জালিয়াতির একটি মামলায় স্থগিত সাজার শর্ত লঙ্ঘনের দায়ে নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় মস্কোর একটি আদালত। 

মন্তব্য করুন