© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আরও ৬ হাজার ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইউক্রেন

শেয়ার করুন:
আরও ৬ হাজার ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক
১০:৪৮ এএম | ২৫ মার্চ, ২০২২
রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধে ইউক্রেনকে ৬ হাজার ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বেলজিয়ামের স্থানীয় সময় বৃহস্পতিবার অস্ত্র সরবরাহের এ ঘোষণা দেবেন।

ব্রাসেলসে জি-৭ ও ন্যাটোর বৈঠকে অংশ নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ সময় তিনি ৩ কোটি ৩০ লাখ ডলারের সাহাঘ্যও ঘোষণা করেন, যা ইউক্রেনের সেনা ও পাইলটদের বেতন-ভাতা পরিশোধে ব্যবহার করা হবে। একই সাথে যুক্তরাজ্য সরকার ঐ অঞ্চলে রাশিয়ান ও ইউক্রেনীয় ভাষায় সেবা দেওয়া সংবাদমাধ্যম বিবিসিকেও ৪০ লাখ ডলারের বেশি সাহাঘ্য করবে। জনসন বলেন, 'ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতাকে বাড়ানোর জন্য মিত্রদের সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য। পাশাপাশি দেশটির প্রতিরক্ষাব্যবস্হা শক্তিশালী করা হচ্ছে'।

এর আগে যুক্তরাজ্যের পক্ষ থেকে ইউক্রেনকে এরই মধ্যে প্রায় ৪ হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে। এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও যুত্তরাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে।

- এএফপি

মন্তব্য করুন