শ্রীলঙ্কায় চালের কেজি ৫০০ টাকা!
১১:৪৬ এএম | ২৫ মার্চ, ২০২২
শ্রীলঙ্কায় খাদ্যের গভীর সংকট তৈরি হয়েছে। ক্রমবর্ধমান বেকার্ত্বে সারা দেশের অগ্রগতি হোঁচট খেয়েছে। খাদ্য-পানির দাম বেড়েছে প্রচণ্ড হারে।
দেশটিতে বিদেশি মুদ্রার ভাণ্ডার শেষ হয়ে গেছে। জরুরি সামগ্রী বাইরে থেকে আনার জন্যও উপযুক্ত টাকা নেই দেশটির কাছে।
ভারতে আসা শ্রীলঙ্কান শরণার্থীদের ভাষ্যমতে, দেশটিতে এখন প্রতি কেজি চাল শ্রীলঙ্কান মুদ্রায় ৫০০ টাকা, ৪০০ গ্রাম পাউডার দুধের দাম ৭৯০ টাকা, এক কেজি চিনির দাম ২৯০ টাকা।
১৯৮৯ সালে গৃহযুদ্ধের সময় যেভাবে মানুষ পালাতো এবারেও সেই পরিস্থিতি তৈরি হয়েছে দেশটিতে। একারণে দফায় দফায় ভারতে চলে এসেছেন বেশ কিছু শ্রীলঙ্কান।