© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় যাওয়া যাবে ভারত

শেয়ার করুন:
সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় যাওয়া যাবে ভারত
মোজো ডেস্ক
০৮:০৪ পিএম | ২৯ মার্চ, ২০২২
এখন থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী পারাপারে ভারতীয় হাইকমিশনের ই-মেইল কনফার্মেশন প্রয়োজন হবে না।

ভারতীয় ভিসা অ্যাপলিকেশন সেন্টার সূত্র জানায়, আগামী ৩০ মার্চ থেকে সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারত যাওয়া যাবে। এছাড়া
যাদের ভারতে যাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসায় শুধু বাই এয়ার (আকাশপথে ভ্রমণ) অনুমোদন ছিল, তারা সেই ভিসা কনভার্ট করে বাই রোডে ভারত যেতে পারবেন।

তবে, এক্ষেত্রে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে হবে। যেসব বাংলাদেশি নাগরিক আকাশপথে ভ্রমণের জন্য ভারতীয় ভিসার অনুমোদন পেয়েছেন, তারা নির্ধারিত ফি দিয়ে ওই ভিসার পরিবর্তে সড়কপথে ভ্রমণের অনুমোদন নিতে পারবেন।

মন্তব্য করুন