© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বে করোনা পরিস্থিতির অবনতি, একদিনে আক্রান্ত ১২ লক্ষাধিক

শেয়ার করুন:
বিশ্বে করোনা পরিস্থিতির অবনতি, একদিনে  আক্রান্ত ১২ লক্ষাধিক
মোজো ডেস্ক
০১:০৬ পিএম | ০৬ এপ্রিল, ২০২২
নতুন করে করোনায় মঙ্গলবার বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৪১ হাজার ১২১ জন এবং এ রোগে মারা গেছেন ৩ হাজার ৪৯৮ জন।

তবে এই দিন আক্রান্তের সংখ্যার চেয়ে আরোগ্য লাভের সংখ্যা ছিল বেশি। ওয়ার্ল্ডোমিটার্স  আরোগ্য লাভের সংখ্যা প্রকাশ করেছেন ১৬ লাখ ১৮ হাজার ১৪০ জনের।

বেশ কিছুদিন সময় ধরে করোনা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। মঙ্গলবারও অন্যান্য দেশের তুলনায় দৈনিক সংক্রমণের শীর্ষে ছিল দক্ষিণ কোরিয়া; আর এ দিন সর্বোচ্চ মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে।

ওয়ার্ল্ডোমিটার্সের দেয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৯৯৫ জন এবং এ রোগে দেশটিতে মৃত্যু হয়েছে ২০৯ জনের। অন্যদিকে এইদিন যুক্তরাষ্ট্রে কোভিডজনিত অসুস্থাতায় মারা গেছেন ৪৬৬ জন এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৪৮০ জন।

মন্তব্য করুন