© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পদত্যাগ করবেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শেয়ার করুন:
পদত্যাগ করবেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
মোজো রিপোর্ট
১১:২১ এএম | ০৭ এপ্রিল, ২০২২
বিদ্যুৎ, জ্বালানির ভয়াবহ সংকট ও খাদ্য-ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নাজেহাল অবস্থা শ্রীলঙ্কায়। দিন দিন তীব্র হচ্ছে সরকারবিরোধী আন্দোলন। তবে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে জানিয়েছেন, পদত্যাগ করার কোনো পরিকল্পনা তার নেই। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, গোতাবায়ার নেতৃত্বাধীন সরকারের চিফ হুইপ জনস্টোন ফার্নান্দো বুধবার (৬ এপ্রিল) পার্লামেন্টের আইন প্রণেতাদের এ তথ্য জানিয়েছেন।

ফার্নান্দো বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট বলেছেন, তিনি একটি দায়িত্বশীল সরকারের প্রধান নির্বাহী এবং কোনো পরিস্থিতিতেই তিনি পদত্যাগ করবেন না।’

১৯৪৮ সালে স্বাধীনতা অর্জনের পর ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুদ তলানিতে নেমে যাওয়া এর একটি বড় কারণ।

মন্তব্য করুন