© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হিরো আলমের সাথে ভুবন বাদ্যকরের ডুয়েট

শেয়ার করুন:
হিরো আলমের সাথে ভুবন বাদ্যকরের ডুয়েট
মোজো রিপোর্ট
০৭:০৯ পিএম | ০৯ এপ্রিল, ২০২২
এক ‘কাঁচা বাদাম’ গান ভাইরাল হওয়ার পর উপমহাদেশজুড়ে আলোচনায় বাদামবিক্রেতা ভুবন বাদ্যকর। সেই ভুবন এবার কণ্ঠ দিচ্ছেন বাংলাদেশের আলোচিত-সমালোচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলমের সঙ্গে।

গানের শিরোনাম ‘হাউ ফানি’; কথা লিখেছেন এফ এ প্রীতম। সংগীত পরিচালনা করছেন অজিত সাহিন। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।

এ প্রসঙ্গে হিরো আলমের ভাষ্য, ‘আমি এখন কলকাতায়; গান রেকর্ডিং করছি। অনেক দিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না।’

ভুবন বাদ্যকরের ভাষ্য, ‘দুজন দুই বাংলার ভাইরাল একসঙ্গে হয়েছি। এবার একসঙ্গে দুই বাংলায় এই গান ভাইরাল হবে।’

মন্তব্য করুন