চীনে ১১৩ জন যাত্রীসহ উড়োজাহাজে আগুন
১১:৪৭ এএম | ১২ মে, ২০২২
১১৩ জন যাত্রী এবং ৯ জন ক্রু নিয়ে চীনে রানওয়েতে ছিটকে পড়ে একটি প্লেনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১২ মে) দেশটির চংকিং বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলির বরাতে জানা যায়, যাত্রী নিয়ে আকাশে ওড়ার আগেই রানওয়েতে পিছলে যায় প্লেনটি। সাথে সাথেই আগুনও ধরে যায়।
এই ঘটনায় প্লেনের যাত্রীদের কয়েকজন সামান্য আহত হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় সবাই।