© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাকার মান কমলো আরও ১ টাকা ৬০ পয়সা

শেয়ার করুন:
টাকার মান কমলো আরও ১ টাকা ৬০ পয়সা
মোজো ডেস্ক
০৫:০৩ পিএম | ০৬ জুন, ২০২২

<div><div>আবারও বাড়ানো হলো মার্কিন ডলারের দাম। সোমবার (৬ জুন) প্রতি মার্কিন ডলারে...

আবারও বাড়ানো হলো মার্কিন ডলারের দাম। সোমবার (৬ জুন) প্রতি মার্কিন ডলারের দাম ৯১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা আগে ছিল ৮৯ টাকা ৯০ পয়সা। ফলে এক দিনেই ডলারের বিপরীতে টাকার মান কমলো ১ টাকা ৬০ পয়সা। 

আজ আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারে কিনতে খরচ করতে হচ্ছে ৯১ টাকা ৫০ পয়সা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আজ থেকে সরকারি আমদানি বিল মেটাতে এ দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে। নিয়ম অনুযায়ী এটিই ডলারের আনুষ্ঠানিক দর। এক‌ দিন আগেও এক ডলা‌র বিক্রি হয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা দরে। আর গত ৩১ মে ছিল ৮৯ টাকা।

ব্যাংকগুলো নগদ ডলার বিক্রি করছে এর চেয়ে পাঁচ থেকে ছয় টাকা বেশি দরে। ব্যাংকের বাইরে খোলাবাজার বা কার্ব মার্কেটে ডলার বিক্রি করছে ৯৭ থেকে ৯৮ টাকায়।

বাজার পরিস্থিতি বিবেচনা করেই ডলারের দাম নির্ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

তিনি ঢাকা পোস্টকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক বাফেদা (বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন) এবং এবিবি (অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ ) মনে করছে এ রেটের নিচে ডলারের দাম দিলে প্রবাসী আয় কম আসছে। তাই বাজার পরিস্থিতি বিবেচনা করেই দাম ঠিক করা হয়েছে।

এর আগে, দেশে বেশি রেমিট্যান্স আনতে গত বৃহস্পতিবার ডলারের দামের সীমা তুলে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ওই দিন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, বাজারের সঙ্গে সঙ্গতি রেখে ব্যাংকগুলো নিজেরাই ডলারের দাম নির্ধারণ করতে পারবে। এর পর থেকে দুই দফায় মার্কিন এ মুদ্রাটির দাম বাড়ানো হলো আড়াই টাকা।

মন্তব্য করুন