© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘পদ্মা সেতু’ নিয়ে এবার একাই গাইলেন মমতাজ

শেয়ার করুন:
‘পদ্মা সেতু’ নিয়ে এবার একাই গাইলেন মমতাজ
মোজো ডেস্ক
১২:০৮ পিএম | ১৪ জুন, ২০২২
আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের মানুষের অনেক স্বপ্ন ও গৌরবের ‘পদ্মা সেতু’। আর তাই তো এই সেতুকে ঘিরে চলছে নানান আয়োজন। তৈরি হচ্ছে নতুন নতুন গানও। এরইমধ্যে অন্যান্য শিল্পীদের সঙ্গে এই সেতু উদ্বোধনের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় গায়িকা, ফোক সম্রাজ্ঞী খ্যাত মমতাজ বেগম।

১৮ কোটি মানুষের আবেগ ও ভালোবাসার এ সেতু নিয়ে এবার আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন এই গায়িকা। গানটির শিরোনাম ‘পদ্মা সেতু’। এর কথা লিখেছেন দেশের গুণী গীতিকার হাসান মতিউর রহমান। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

মন্তব্য করুন