© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বে ১৭২টি কম বাসযোগ্য শহরের মধ্যে ঢাকা ১৬৬তম

শেয়ার করুন:
বিশ্বে ১৭২টি কম বাসযোগ্য শহরের মধ্যে ঢাকা ১৬৬তম
মোজো ডেস্ক
০২:৫৫ পিএম | ২৩ জুন, ২০২২
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ২০২২ সালের প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরের তালিকায় ৭ম স্থানে রয়েছে ঢাকা।
 
আজ বৃহস্পতিবার (২৩ জুন) ইআইইউ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ বিধিনিষেধ তুলে নেওয়ায় ঢাকার অবস্থানের সামান্য উন্নতি হয়েছে। গেল বছরের তুলনায় বাসযোগ্য শহরের তালিকায় ৩ ধাপ এগিয়ে এসেছে রাজধানী। 

সর্বশেষ প্রকাশিত তালিকায় পাকিস্তানের করাচি, আলজেরিয়ার আলজিয়ার্স এবং সিরিয়ার ত্রিপোলির অবস্থান আগের চেয়ে নিচের দিকে নেমেছে। 

প্রতিবেদন অনুযায়ী, রাজধানী ঢাকা ১০০'র মধ্যে ৩৯.২ স্কোর নিয়ে এ বছরের বৈশ্বিক বাসযোগ্যতার সূচকে ১৭২টি শহরের মধ্যে ১৬৬তম অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন