© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারত উচ্চ শুল্কের দেশ: ট্রাম্প

শেয়ার করুন:
ভারত উচ্চ শুল্কের দেশ: ট্রাম্প
international-desk
০৪:১৩ পিএম | ০৩ মার্চ, ২০১৯

ভারতকে উচ্চ শুল্কের দেশ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার নিজ দল কনজারভেটিভ পার্টির পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে এই মন্তব্য করেন তিনি। খবর জি নিউজ।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত একটি উচ্চ শুল্কের দেশ। যুক্তরাষ্ট্রের মোটরসাইকেলের ওপর তারা শতভাগ শুল্ক চাপিয়ে দেয়। কিন্তু তাদের রফতানি পণ্যে ওয়াশিংটন কোনও শুল্ক আরোপ করে না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের মতো ভারতকেও শুল্কমুক্ত সুবিধা দিতে হবে অন্যথায় ভারতীয় পণ্যের উপর নূন্যতম শুল্ক আরোপ করা উচিত।

 

টাইমস/এএস/এইচইউ

মন্তব্য করুন