© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০০ প্রতিবন্ধীকে সাথে নিয়ে আজ যেভাবে "দিন-The Day" মুভি দেখবেন অনন্ত জলিল ও বর্ষা

শেয়ার করুন:
মোজো ডেস্ক
০৭:১৩ পিএম | ৩০ জুলাই, ২০২২
ঈদে মুক্তিপ্রাপ্ত ছবি 'দিন দ্য ডে'। অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবিটি মুক্তির পর থেকেই নানান কারণে আলোচনায়। অনন্ত জানালেন এবার তাদের সিনেমাটি দেখবেন ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের ১০০ প্রতিবন্ধী, যারা হুইল চেয়ারের সাহায্যে চলাচল করেন।

আজ শনিবার সন্ধ্যা ৬টায় যমুনা ব্লকবাস্টার সিনেমা হলে 'দিন: দ্য ডে' দেখেন তারা। তাদের সঙ্গে অনন্ত -বর্ষাও সিনেমাটি উপভোগ করেন বলে জানা গেছে।

আজ বিকেলে সিনেমা হলে ঢুকার আগে অনন্ত বলেন, ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের ১০০ হুইল চেয়ার ক্রিকেটারকে নিয়ে আমি ও বর্ষার "দিন: দ্য ডে" দেখবো। আশা করি এর মাধ্যমে তাদের আমরা তাদেরকে সুন্দর সময় উপহার দিতে পারবো।'

মন্তব্য করুন