© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে ফিরে গ্রেপ্তার হতে পারেন গুয়াইদো

শেয়ার করুন:
দেশে ফিরে গ্রেপ্তার হতে পারেন গুয়াইদো
central-desk
০৫:০৮ পিএম | ০৪ মার্চ, ২০১৯

ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো সোমবার দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে৷ দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও বিদেশ সফরে যাওয়ায় দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন তিনি৷ ইতোমধ্যে আন্দোলনের ডাক দিয়েছেন গুয়াইদো৷ খবর ডয়চে ভেলের।

হুয়ান গুয়াইদো ইকুয়েডর থেকে নিজ দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন৷

রোববার টুইটারে এক বার্তায় ইকুয়েডরের উপকূলীয় শহর সেলিনাসের এক নৌঘাঁটি ত্যাগের কথা জানান তিনি৷ তারপর থেকে তিনি কোথায় আছেন, তা জানা যায়নি৷

তাকে গ্রেপ্তার করা হলে দেশটির বিরোধী দল নিজেদের বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাকে হারাবে, যিনি গত কয়েকবছর ধরে নানাভাবে বিভক্ত বিরোধী দলগুলোকে এক ছাতার নিচে এনে সরকারের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছেন৷

গুয়াইদোকে যাতে গ্রেপ্তার করা না হয় সে ব্যাপারে মাদুরোকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন৷

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউরোপের দেশগুলোর জোট জানিয়েছে, ‘গুয়াইদোকে গ্রেপ্তার করার অর্থ হবে বর্তমান উত্তেজনাকে বড় আকারে উসকে দেয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও বিষয়টির দৃঢ় নিন্দা জানাবে।’

গুয়াইদো ‘শান্তিপূর্ণভাবে ভেনেজুয়েলায় ক্ষমতা হস্তান্তর'’ চান৷ তিনি মনে করেন, এতে করে দেশটিতে চলমান রাজনৈতিক এবং মানবিক সংকটের সমাধান হবে৷

মাদুরো সরকারের অধীনে ভেনেজুয়েলায় উচ্চ-মুদ্রাস্ফীতি ঘটেছে৷ দেশটিতে চলমান খাদ্য এবং ঔষুধ সংকটের কারণে ইতোমধ্যে তিন থেকে চার মিলিয়ন মানুষ অন্য দেশে চলে গেছেন৷

 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন