© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নবজাতকের ছবি প্রকাশ করলেন পরীমনি

শেয়ার করুন:
নবজাতকের ছবি প্রকাশ করলেন পরীমনি
মোজো ডেস্ক
১০:৩৭ এএম | ১১ আগস্ট, ২০২২
তারকারা সাধারণত মা হলে সন্তানের ছবি সহজে প্রকাশ করেন না। মিডিয়া থেকে দূরে রাখতে চান নবজাতককে। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম পরীমণি। প্রথম সন্তান জন্মের একদিন পরেই প্রকাশ করলেন পুত্রসন্তানের ছবি। সেই সঙ্গে জানিয়েছেন তার পূর্ণাঙ্গ নাম।

প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় সন্তানকে বুকের উপর নিয়ে শুয়ে আছেন। পরীমণির চোখে-মুখে যেন মাতৃত্বের সুখ স্পষ্ট। এমন অনুভূতি কোনো নিক্তি দিয়ে পরিমাপ করা যায় না।

ছবির ক্যাপশনে জানানো হয়েছে, পুত্রসন্তানের নাম— শাহীম মুহাম্মদ রাজ্য। যদিও সন্তান জন্মের আগে ডাকনাম ঠিক করে রেখেছিলেন পরীমণি-রাজ দম্পতি। পরীমণি আরও লিখেছেন, ‘তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’

এর আগে বুধবার (১০ আগস্ট) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মাতৃত্বের স্বাদ গ্রহণ করেন পরীমণি। কাঙ্ক্ষিত এই মুহূর্তে তার পাশে ছায়ার মতো ছিলেন রাজ।

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজের সূত্র ধরে কাছে আসেন পরীমণি ও রাজ। মাত্র সাত দিনের মাথায় ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। চলতি বছর ১০ জানুয়ারি মা হতে যাওয়ার খবর প্রকাশ্যে আনেন পরীমণি।

মন্তব্য করুন