© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এয়ারপোর্ট থেকে বেরিয়ে ভক্তদের এড়িয়ে যেভাবে যাচ্ছেন শাকিব খান...

শেয়ার করুন:
সাইফুল ইসলাম,মোবাইল জার্নালিস্ট
০৪:১৯ পিএম | ১৭ আগস্ট, ২০২২
অনেক অপেক্ষার পর অবশেষে দেশে ফিরলেন ঢাকাই সিনেমার প্রাণভোমরা শাকিব খান। বুধবার (১৭ আগস্ট) বেলা ১২টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। তাকে বরণ করে নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত।

দেশে ফিরেই গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন শাকিব খান। এরপর বলেন, ‘সবাই যে আমাকে এত মিস করেছে, তা দেখে সত্যিই আমি বাকরুদ্ধ। কী বলব! আমিও ভীষণ মিস করেছি।

একটু পরপর এয়ারহোস্টেজকে জিজ্ঞেস করছিলাম, ঢাকায় নামতে আর কতক্ষণ লাগবে? আমার মধ্যেও কিন্তু একই উত্তেজনা কাজ করেছে।’

শাকিব জানান, ভক্তদের জন্য বেশ কয়েকটি সুখবর নিয়ে এসেছেন। তবে সেগুলো সময় এক এক করে দেবেন। শাকিবের ভাষ্য, ‘স্পেশাল কিছু ভালো খবর সবার জন্য অপেক্ষা করছে সামনে।’

যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে এসেছেন শাকিব। সেগুলো কাজে লাগাবেন পরবর্তী প্রজেক্টগুলোতে। জানালেন, আন্তর্জাতিক বাজারে দেশের সিনেমাকে কীভাবে তুলে ধরতে হয়, সেটা নিয়েও নিয়মিত কাজ করছেন। 

মন্তব্য করুন