© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বলিউডের অবস্থা ফেরাতে তিন খানকে অবসর নিতে বললেন কমল!

শেয়ার করুন:
বলিউডের অবস্থা ফেরাতে তিন খানকে অবসর নিতে বললেন কমল!
মোজো ডেস্ক
১১:২৮ এএম | ২৩ আগস্ট, ২০২২
বলিউডের বর্তমান করুণ অবস্থার জন্য সমালোচকরা নানা বিষয়কে দায়ী করছেন। তবে সেই সব সমালোচকদের চেয়ে একেবারে ভিন্ন বিষয়ে মন্তব্য করে আলোচনায় চলে এসেছেন কমল আর খান।

তার এই সমালোচনা বেশ আলোড়ন তুলেছে নেটপাড়ায়। তিনি বলেছেন, আগামী বছরও মুক্তি পাওয়া সব ছবির এমন অবস্থা হবে যদি তিন খানের এক খানকেও নায়কের ভূমিকায় দেখা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়া একটি প্রতিবেদন থেকে জানা যায়, তার মতে, দর্শক নেই, চিত্রনাট্য খারাপ— এসব আসলে অজুহাত মাত্র। বলিউডের মূল সমস্যা অনেকে বুঝেও আবার বোঝার সাহস করছে না।

দীর্ঘ ৯ বছর সমালোচক হিসেবে জীবনের অনেকটা সময় ব্যয় করেছেন। নিয়েছেন অবসরও। 

সম্প্রতি তিনি তার একটি পোস্টে লিখেছেন, ‘খান ভক্তদের বলছি, আমির, সালমান বা শাহরুখের ছবি আর হিট হবে না। খানরা বুড়ো হয়েছেন, কিছুটা জবুথবুও। ভালো চিত্রনাট্য বা খারাপ চিত্রনাট্য বিষয় নয়। খানেরা অবসর নিক। তা হলেই বলিউড ঘুরে দাঁড়াবে।’

মন্তব্য করুন